আজ- বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহত, ট্রাক চালক গ্রেফতার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

নাটোর-ঢাকা মহাসড়কের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটে বড়াইগ্রাম থানার তরমুজ পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মাইক্রোবাসকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন ও পরে হাসপাতালে আরও ৩ জন নিহত হন।

নিহতদের সবাই কুষ্টিয়া জেলার দৌলতপুরের বাসিন্দা। তারা অসুস্থ এক আত্মীয়কে দেখতে সিরাজগঞ্জ যাচ্ছিলেন।

দুর্ঘটনার পরপরই র‌্যাব-৫ এর সিপিসি-২ নাটোরের একটি দল অভিযান চালিয়ে ট্রাকচালক মোঃ মহির উদ্দিন (২৭) কে নাটোরের চন্দ্রকোলা এলাকা থেকে গ্রেফতার করে।

ঘটনার পর বড়াইগ্রাম থানায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃত চালককে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: