আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

by Prokash Kal
৯২ views

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যখাত ও উচ্চশিক্ষা খাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. খালেদ বিন ইউসুফ এবং রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন সেক্রেটারি প্রফেসর ড. এম. এ. হাফিজ।

এর আগে সকাল ১০টায় ফার্মেসি বিভাগের উদ্যোগে “Impact of Lifestyle Choices in Preventing Diabetes Mellitus (DM)” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাকিব সালাহ আওফি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. ওয়াসিম হোসেন, ট্রেজারার ডা. সাঈদ মোশাররফ হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

কি-নোট স্পিকারের বক্তব্যে ডা. সাকিব সালাহ আওফি ডায়াবেটিসের ধরন, চিকিৎসা পদ্ধতি, হাসপাতালের সেবাসমূহ এবং রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “বাবার হাঁটার পার্টনার হয়ে সুস্থ থাকুন দুজনেই।” তরুণ প্রজন্মের খাদ্যাভ্যাসের প্রসঙ্গে তিনি আরও বলেন, “যে খাবার যত বেশি টেস্টি, সেই খাবার তত বেশি ক্ষতিকর।”

সেমিনারের সমাপনী বক্তব্যে প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান বলেন, “বর্তমান বাস্তবতায় ডায়াবেটিস কোনো সাধারণ রোগ নয়, এটি এক নীরব মহামারী। তবে দৈনন্দিন জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলেই এ রোগ প্রতিরোধ সম্ভব।” তিনি আশা প্রকাশ করেন, সেমিনার থেকে প্রাপ্ত জ্ঞান শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের জীবনে প্রয়োগ করবেন।

সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মধ্য দিয়ে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত