আজ- মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নির্বাচনের ভোট শুরু

by Prokash Kal

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভারমন্ট অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর পাঁচটা থেকে নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ভারমন্টে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট শুরু হওয়ার কথা রয়েছে। এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউ ইয়র্ক ও ভার্জিনিয়া অন্যতম।

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। ইতোমধ্যেই প্রায় ৮ কোটি ২০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।

পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইট অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনের যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) ভোটার ভোট দিয়েছিলেন, যা ছিল ১৯০০ সালের পর কোনও জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ভোটের সংখ্যা।

এবারের নির্বাচনে ঠিক কত সংখ্যক ভোটার অংশ নেবেন তা-ই এখন দেখার বিষয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: