আজ- সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফরিদপুরে গ্রেফতার

রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফরিদপুরে গ্রেফতার

by Prokash Kal
২৩০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়া থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাহাবুলকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৯ মে) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে র‍্যাব-৫ এবং র‍্যাব-১০ ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার শিকদারের ডাঙ্গি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মাহাবুল রাজশাহী জেলার পুঠিয়া থানার মো. আহাদ আলীর ছেলে।

মাহাবুলকে ২০১২ সালের একটি মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশও রয়েছে।

পরোয়ানা জারির পর থেকেই মাহাবুল আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘদিন ধরে ফরিদপুর এলাকায় অবস্থান করছিলেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজ অপরাধের সত্যতা স্বীকার করেছে।

আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় রাজশাহীর পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত