আজ- মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবদল নেতার নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

by Prokash Kal
৩৬৬ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর যুবদলের এক সদস্যের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বনি উদ্দিন সরদার বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বনি উদ্দিন সরদার উল্লেখ করেন, তিনি রাজশাহী মহানগর যুবদলের একজন সক্রিয় সদস্য। তাঁর বড় ভাই মোঃ রুবেল হোসেন (৫২) বোয়ালিয়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। গত ২৩ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে তিনি দেখতে পান, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ “রাজশাহী নিউজ” নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে তাঁর ও তাঁর বড় ভাইয়ের নাম উল্লেখ করে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র বহনসহ বিভিন্ন ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে।

তিনি অভিযোগে আরও বলেন, এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। এর ফলে রাজশাহী মহানগর বিএনপি এবং মহানগর যুবদলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বনি উদ্দিন সরদার বলেন, আমি যদি কোনো অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকি, তাহলে আইন অনুযায়ী যে শাস্তি হবে তা মাথা পেতে নিতে প্রস্তুত আছি। কিন্তু মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের মাধ্যমে আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: