আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

by Prokash Kal
১০০ views

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন, রাজশাহী বিভাগ :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে তাজবীদুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত “কোরআন প্রতিযোগিতা–২০২৫” এ অংশগ্রহণ করে রাজশাহীর ইংলিশ মিডিয়াম মাদ্রাসা এন্ড স্কুলের শিক্ষার্থীরা উজ্জ্বল সাফল্য অর্জন করেছে।বালক শাখার হেফজ বিভাগে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২য় ও ৪র্থ স্থান অর্জন করে, এছাড়াও হাদর তেলাওয়াত বিভাগে ১ম ও ৩য় স্থান অধিকার করে।

অন্যদিকে, বালিকা শাখায় হুসনে সওত বিভাগে শিক্ষার্থীরা ১ম ও ৪র্থ স্থান এবং হেফজ বিভাগে ২য় ও ৪র্থ স্থান অর্জনের গৌরব অর্জন করে।প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের স্বর্ণপদক এবং অন্যান্য সফল অংশগ্রহণকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বজয়ী হাফেজ মোঃ তারিকুল ইসলাম, আন্তর্জাতিক হাফেজ ও কারী মোঃ বেলাল মাদানী, এবং আন্তর্জাতিক হাফেজ কারী মোঃ জুয়েল আহমেদ।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাওলানা এফ. এম. ইসমাইল আলম আল হাসানী, সভাপতি – বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, রাজশাহী বিভাগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহফুজুর রহমান আকন্দ, অধ্যাপক ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি জনাব রফিকুল আলমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন শিক্ষার প্রচার ও তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এই আয়োজন একটি অনন্য উদ্যোগ। এসময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত