আজ- বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে বিভিন্ন মাদক জব্দ

by Prokash Kal
১৬২ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চরমাজারদিয়া বিওপি’র সদস্যরা দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করে।

এদিকে মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সোনাইকান্দি বিওপি’র সদস্যরা দামকুড়া থানার বেড়পাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে থেকে ৭ বোতল ফেনসিডিল ও ৩৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

You may also like

Leave a Comment

শিরোনাম: