আজ- শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার করেছে র‌্যাব

by Prokash Kal
১৪৬ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ককটেল তৈরির উপকরণ উদ্ধার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালায়ে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে প্রায় ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম কাঁচের গুড়া।

উদ্ধারকৃত সামগ্রী গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

You may also like

Leave a Comment

শিরোনাম: