আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী প্রেসক্লাব দখল করা কথিত সভাপতিসহ গ্রেফতার ৩

by Prokash Kal
৪৬৩ views

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহী মহানগরীর টিকাপাড়া খুলিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টা ৩০ থেকে রাত ৯টা পর্যন্ত সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। ক্যাপ্টেন ফজলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কথিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি পরিচয়দানকারী নজরুল ইসলাম জুলু, তার ছেলে মো. জিম ইসলাম ও সহযোগী মো. মুন্নাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রেসক্লাব দখলের অভিযোগে নগরীর বোয়ালিয়া থানায় মামলা আছে। সিয়াম ইসলাম রাজ নামের এক যুবক ওই মামলার বাদী। অভিযান শেষে তাদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।

এদিকে জুলুকে আটক হওয়ার খবরে উত্তাল হয়ে ওঠে জনতা ও নির্যাতিতরা। তারা প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়।

উল্লেখ্য, মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার এজাহারনামী ২৯৪ নং আসামী এই নজরুল ইসলাম জুলু। জুলুর আটকে এলাকায় মিষ্টি বিতরণসহ সেনাবাহিনীকে ধন্যবাদ জানায় স্থানীয়রা।

You may also like

Leave a Comment

শিরোনাম: