আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলো ইসলামী ছাত্র আন্দোলন 

by Prokash Kal
২১২ views

নিজস্ব প্রতিবেদক:

ঈদের দিন খুশির দিন। তবে হাসপাতালের শয্যায় অসুস্থ ব্যক্তিরা অনেকটা কষ্টে থাকেন। আর তাদের সুস্থতা কামনা করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে মিষ্টান্ন সামগ্রী ‘লাচ্ছা-সেমাই’ বিতরণ করা হয়েছে। মহতী এই উদ্যোগ নিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার নেতাকর্মীরা।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন দুপুর ২ টায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি নারী-পুরুষ ও হিন্দু-মুসলিম নির্বিশেষে প্রায় ১৫০ জন অসুস্থ রোগীর মাঝে এই মিষ্টান্ন সামগ্রী বিতরণ করা হয়।

নওগাঁ ডিগ্রি মোড় থেকে আসা এক রোগী বলেন, ‘ঈদের দিনেও আমাদের খোঁজ খবর নিতে আসায় আমরা খুবই খুশি হয়েছি। আমাদের সুস্থতায় জন্য আপনারা দোয়া করবেন। আমরা এমনই ছাত্রই চাই যারা আমাদের এভাবে সুখেদুখে পাশে থাকবে।’

এবিষয়ে ইসলামী যুব আন্দোলন নওগাঁ জেলার সভাপতি মুহাম্মদ ফরহাদ আলম বলেন, ‘ঈদ আনন্দ উল্লাসের এই দিনে আমরা যখন খুশিতে আত্মহারা, তখন কিছু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে থেকে দিন পার করে। আমরা এই ইদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বা সবার সাথে উদযাপন করতে আমাদের এই আয়োজন। যা আমরা প্রতিবছর ঈদের দিন হাসপাতালের বেডে থাকা রোগীদের সার্বিক খোঁজ খবর নেওয়া এবং তাদের কে সামান্য মিষ্টি মুখ করে আমরা ঈদ আনন্দ ভাগাভাগি করে থাকি।’

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক নাহিদ হোসেন প্রমুখ।

You may also like

Leave a Comment

শিরোনাম: