আজ- মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

শাহজাদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

by Prokash Kal
২৩২ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস. এম. মনিরুজ্জামান।

কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মকবুল হোসেন, শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী, উপজেলা মৎস্য অফিসার ইলোরা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ রবিউল রানা এবং উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, “যুব উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো যুব সমাজকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তোলা। আর্থিকভাবে স্বাবলম্বী হলে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি যুব সমাজের উন্নয়নও সম্ভব। এজন্য দেশের প্রতিটি অঞ্চলে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়, যা পরবর্তীতে ঋণ গ্রহণসহ নানা কর্মক্ষেত্রে সহায়তা করে। তাই যুব সমাজের উচিত এসব প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষ করে তোলা।”

এ সময় ওসি মোঃ আসলাম আলীও বক্তব্য দেন। তিনি যুবকদের উন্নয়নে আর্থিক স্বাবলম্বীতার গুরুত্ব এবং যুব উন্নয়ন অধিদপ্তরের অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন যুবককে বায়োগ্যাস প্রশিক্ষণের সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি ২০ জনকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা যুব ঋণ এবং বায়োগ্যাস প্রকল্পের জন্য ৩ জনকে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। সনদপ্রাপ্তদের মধ্যে একজন কৃতজ্ঞতা প্রকাশ করে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

স্থানীয় প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠান শাহজাদপুরের তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে, যা ভবিষ্যতে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত