আজ- শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে আহত ৫

by Prokash Kal
২৯৯ views

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুদি দোকানে ঢুকে পড়লে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাবু সরকার, শাহান, শওকত, সেলিম ও নূর মোহাম্মদ। আহতদের স্থানীয় ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় সেলিম মোল্লার মুদি দোকানে কয়েকজন চা পান করছিলেন। এ সময় বাঘাবাড়ী দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির ডান পাশের চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্যাংকলরিটি সোজা দোকানের ভেতরে ঢুকে পড়ে এবং এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা পারভেজ হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

You may also like

Leave a Comment

শিরোনাম: