আজ- শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী।
র‍্যাব-৫ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল কাটাখালী থানাধীন কাজিরপাড়া পুলিশ ফাঁড়ির সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রবিউলের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের বাসিন্দা মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কুহাড় ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জনি মাহমুদ (৩০)।
র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, মো. রবিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে মো. জনি মাহমুদের সহযোগিতায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তারা পরস্পরের যোগসাজশে এ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এছাড়া জব্দ করা গাঁজা সংরক্ষণ ও বিক্রির বিষয়েও তারা স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: