আজ- মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

by Prokash Kal
২৬৭ views

প্রকাশকাল ডেস্ক:
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিনই আক্রান্ত রোগী ও মৃতের তালিকা দীর্ঘ হচ্ছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। পাশাপাশি এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৫৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাড়লো ৫১৪ জনে। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৯৪ হাজার ৮৮৪ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৯৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৩৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে দুইজন ও রংপুর বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

You may also like

Leave a Comment

শিরোনাম: