আজ- সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপির পবা ও দামকুড়া থানার অভিযানে গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা ও দামকুড়া থানা পুলিশ। এসময় ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) আনুমানিক সাড়ে ১২টার দিকে পবা থানা পুলিশ চকপারিলা গ্রামের মো: হেলাল উদ্দীনের ছেলে মো: নয়ন আলী (২৮)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে নয়নকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও গত ৫ সেপ্টেম্বর রাত অনুমানিক সোয়া ৮টার দিকে দামকুড়া থানা পুলিশ আলীগঞ্জ আখ সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে আলীগঞ্জ গ্রামের আতাহার আলীর ছেলে মো: মাসুদ রানা (৪৮)-কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই থানার পুরাতন কসবা গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো: মিলন ওরফে ভগা মিলন (৫৫) এবং খোলাবোনা গ্রামের দুলালের ছেলে রাজু (৩৮) কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামি মাসুদের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং পলাতক আসামি মিলনের ফেলে যাওয়া জব্দকৃত ১টি মোটরসাইকেলের ভিতর থেকে বিশেষ কৌশলে রাখা ৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর পলাতক আসামি রাজুর ফেলে যাওয়া জব্দকৃত ১টি মোটরসাইকেলে রাখা ২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মাসুদের বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ৩টি মাদক ও নন-এফআইয়ার প্রশিকিউশন ১টি এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ১টি মাদক মামলা রয়েছে। পলাতক আসামি মিলনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ১৮টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এছাড়াও অপর পলাতক আসামি রাজুর বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া, কাশিয়াডাঙ্গা ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মোট ৫টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: