আজ- সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের মেডিকেল সেন্টার কমিটির সদস্য হলেন এমপি ইকরামুল

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন ও সেবা কার্যক্রমের পরামর্শ ও তদারকির লক্ষ্যে গঠিত পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ও চিকিৎসক ডা. ইকরামুল বারী টিপু।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসন শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন, সেবা-সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান ও তদারকির জন্য নিয়মিতভাবে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। এছাড়া সংসদ সদস্যদের মধ্য থেকে ডা. ইকরামুল বারী টিপুসহ আরও কয়েকজনকে সদস্য করা হয়েছে।

চিকিৎসক হিসেবে পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি জাতীয় সংসদ সদস্য হিসেবে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট এই কমিটিতে দায়িত্ব পাওয়ায় ডা. ইকরামুল বারী টিপুর দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হলো।

You may also like

Leave a Comment

শিরোনাম: