আজ- শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবির অভিযানে ১ কোটি ৮২ লাখ মূল্যের হেরোইনসহ যুবক গ্রেপ্তার

by Prokash Kal

 নিজস্ব প্রতিবেদক: 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকা থেকে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হানিফকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তার বাড়ির একতলা ভবনের নির্মাণাধীন বাথরুমে প্লাস্টিকের ক্যারেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেপ্তার হানিফ ওই এলাকার মো. রুহুলের ছেলে।

এসআরবি জানায়, গ্রেপ্তার হানিফ ও উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: