আজ- বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি বিভাগের দপ্তরসমূহের দেয়া পণ্যের ঘাটতি সংক্রান্ত তথ্যে গড়মিল

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের ব্যর্থতা স্বীকার করে দু:খ প্রকাশ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুরনো সংস্কৃতি পরিবর্তন হয়নি উল্লেখ করে ভোক্তার ডিজি জানান, আলুর চাহিদা ও উৎপাদন সংক্রান্ত কৃষি সম্প্রসারণ, কৃষি বিপণন ও কৃষি গবেষণা কাউন্সিলের দেয়া তথ্যে মিল নেই। অথচ তাদের গুরুত্বপূর্ণ সেই তথ্যের ওপর নির্ভর করে- ওই পণ্য আমদানি করা হবে কি না। সংকটকালীন সময়ে সংকটের কথা জানলে সংকট দূর হবে না। সংকট দূর করতে চার মাসে আগে তথ্যের প্রয়োজন হয়।

এসময় তিনি জানান, আমদানিকৃত পণ্য সঠিক সময়ে পৌছালে আসন্ন রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে সংগঠনটির রাজশাহী বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: