আজ- মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন করেছে নজিপুর সরকারি কলেজ ছাত্রদল

by Prokash Kal
৪১৫ views

নিজস্ব প্রতিবেদক:

নজিপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের অনুমতিক্রমে ক্লাসরুম ও ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন করেছেন নজিপুর সরকারি কলেজ ছাত্রদল। বুধবার (২০ নভেম্বর ) কর্মসূচীর উদ্বোধন করেন নওগাঁ জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ও পত্নীতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান।

ডাস্টবিন স্থাপনের বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ও পত্নীতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান বলেন, ছাত্রদল সবসময় ছাত্রবান্ধব কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আমরা জনাকীর্ণ স্পটগুলোতে ময়লা আবর্জনা রাখার ডাস্টবিন স্থাপন করেছি। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে ছাত্র বান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে। আমি মনে করি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সকল শিক্ষার্থীর দায়িত্ব এবং কর্তব্য।

এছাড়া, ছাত্রদল তাদের কর্মসূচি অব্যাহত রাখতে আগামী দিনগুলিতে ক্যাম্পাসে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করার পরিকল্পনা গ্রহণ করেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু হোরাইরা বিল্লা, যুগ্ম আহবায়ক আকরাম হোসেন, ছাত্রনেতা সজল,রাজু, মাহমুদুল, মেহেরাব, সাকিব, মশিউরসহ অন্যান্য নেতাকর্মীরা।

You may also like

Leave a Comment

শিরোনাম: