আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের টাকায় চলে যে পুলিশ সেই জনগণকেই গুলি করে হত্যা করেছে: জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর

by Prokash Kal
৫৭০ views

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পযন্ত নগরীর কোট ঢালুর মোড় এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেন, পুলিশ শ্রমিক-জনগণের টাকায় চলে। সেই পুলিশ জনগণের ওপর গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ তাদের দলীয় লোকদের বসিয়েছে। ওই সব প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোক বসাতে হবে। বর্তমান সরকারকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড: মাওলানা কেরামত আলী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মজিবুর রহমান ভুঁইয়াম, হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সহ সভাপতি আফাজ উদ্দিন সরকার, কুতুব উদ্দিন।

You may also like

Leave a Comment

শিরোনাম: