
নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাট সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার, সাইদ আনোয়ার রাহি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার ঘোষণাপাড়া গ্রামস্থ ফিরতি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
