আজ- রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মো. বাবলুর ছেলে মো. আকাশ (২৫) এবং একই এলাকার মো. আশরাফের ছেলে মো. আতিক হোসেন (২৩)।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর রাত সোয়া ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আকাশ ও আতিক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: