আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে “গ্রাম থেকে তারকা”

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক : 

গ্রামে লুকিয়ে থাকা প্রতিভাবান সংগীত শিল্পীদের খুঁজে বের করতে প্রথম বারের মতো রাজশাহীর দূর্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েলিটি শো গ্রাম থেকে তারকা। ইতোমধ্যে অনুষ্ঠানটি নিয়ে উপজেলা জুড়ে নতুন শিল্পীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

আগামী ১৯ জুন উপজেলার আলিপুর বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা অনুষ্ঠান। অনুষ্ঠানে যে কোন গান গেয়ে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সুবর্ণ সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

বিচারক হিসেবে থাকবেন অভিজ্ঞ শিল্পীরা। যারা বেছে নিবেন সেরা দশ জন। তাদেরকে প্রদান করা হবে সম্মানা সাটিফিকেট এবং স্টুডিওতে গান গাওয়ার সুযোগসহ বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।

গীতিকার ও “গ্রাম থেকে তারকা” অনুষ্ঠানের আয়োজক রাজ আলমগীর বলেন, বর্তমানে মৌলিক বাংলা গানের চর্চা কমে যাচ্ছে “গ্রাম থেকে তারকা” আয়জনের মাধ্যমে আমরা গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান সেইসব সংগীত শিল্পীদের খুঁজে বের করতে চাই। যাদের রয়েছে অদম্য প্রতিভা আর আকাশ ছোঁয়া সপ্ন কিন্তু সুযোগের অভাবে নিজেকে মেলে ধরতে পারেনি সংগীত জগতে । সেই সব পিছিয়ে থাকা শিল্পীদের পরিচয় করিয়ে দিতে চায় সংগীতের সর্বোচ্চ মঞ্চে।

You may also like

Leave a Comment

শিরোনাম: