
ফরিদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুন্নের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়নের চেয়ারম্যান আখম ওয়াজিদুল কবির (রাশেদ)। তিনি শুরুতেই শুভেচ্ছা ও বক্তব্যের মাধ্যমে তারুণ্যের উৎসব অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার অনুমতি দেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক কাজী নজরুল ইসলাম তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
তারুণ্যের উৎসব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কচাকাটা থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাকিব হাসান উপস্থিত ছাত্র ও ছাত্রীদের মতামত নিয়েও আলোচনা করা হয় ।
আগামীতে যাতে কোন সেক্টরে বৈষম্য না থাকে সে বিষয়ে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান করেন শিক্ষার্থীরা । আরো বলেন আগামীতে ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, শিক্ষা ব্যবস্থা,হাট বাজার, স্কুল, কলেজ, শিল্প কারখানাসহ আরো বিভিন্ন ধরনের সেক্টরের যে অফিসগুলো রয়েছে সবগুলোতেই বৈষম্যহীন কার্যক্রম চলমান রাখার জন্য মতামত পেশ করেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ লুৎফুর রহমান ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড কেদার জনাব মোছাঃ জোসনা বেগম সদস্য (সংরক্ষিত মহিলা) জনাব মোঃ মিনারুল ইসলাম প্রমুখ,লিয়ন আহমেদ সচিব কেদার ইউনিয়ন।
সমাপনী বক্তব্য রাখেন জনাব আখম ওয়াজিদুল কবির রাশেদ চেয়ারম্যান ১৪নং কেদার ইউনিয়ন পরিষদ। তিনি বলেন ছাত্ররা তাদের জীবন দিয়ে,রক্ত দিয়ে,যে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে তা কোন ক্রমেই ভুলণ্ঠিত করা যাবে না। তাদের এই তারূন্নের উৎসব ২০২৫ এর মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীদের কে বিভিন্ন দিক মূলনির্দেশনা মূলক পরামর্শ দেয়ার ও নিজেদেরকে একজন দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলার পত্য নিয়ে আগামীতে একটি বৈষম্যহীন দেশ গঠন করার অঙ্গীকার নিতে হবে যে দেশে কোন ধরনের চাঁদাবাজি ,লুটতারাজ ,ঘুম, খুন, হত্যা ,কিছুই থাকবে না। সবার সমন্বয়ে, সহযোগিতায়, আগামীতে একটি বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সবাই একসাথে কাজ করব।
