আজ- , ,

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১০

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১০ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির অভিযানে ৯ জন গ্রেপ্তার হয় যার মধ্যে মাদক মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ৩ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: রিয়াজুল ইসলাম রাতুল (৩২) রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর বিনোদপুর এলাকার মো: রুহুল আমিনের ছেলে। সে মহানগরীর ৩০ নম্বর দক্ষিন ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
19 February 2025

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১০

www.prokashkal.com |
/Prokashkal