আজ- বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টেসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৮

by Prokash Kal
২২৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৮ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: মানিক (৪৫) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি পূর্বপাড়ার মৃত ছোট্ট মিয়া ওরফে আব্দুল হকের ছেলে। সে রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের যুবলীগকর্মী।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: