আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আওয়ামীলীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২৪

by Prokash Kal
২০৪ views

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৪ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৭ জন, অন্যান্য অপরাধে ১২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: মাসুদ রানা(৪৩) ও মো: ইনজামামুল হক কানন (২৮)। মাসুদ রানা রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি দক্ষিনপাড়া এলাকার মো: মজিবুর রহমানের ছেলে। সে রাজশাহী মনাগরীর বড়গাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী ও ইনজামামুল হক রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মো: একরামুল হকের ছেলে। সে ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: