আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আট বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

by Prokash Kal
২২৪ views

নিজস্ব প্রতিবেদক:
আট বছরের শিশু ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মো. তুষার (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার ( ৮ ফেব্রুয়ারি) র‍্যাব-৫,সদর কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃত মোঃ তুষার (১৮) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মৃতঃ একরামুল হোসেনের ছেলে ।

র‌্যাব জানায়, আসামি তুষার একজন ভ্যানচালক ও ভিকটিমের পাড়া প্রতিবেশী চাচা। গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে সকাল ১১:৪৫ ঘটিকার সময় ভিকটিম মাঠে খেলাধুলা করছিল। সেই সময় আসামি ভিকটিমকে জলপাই খাওয়ানোর কথা বলে তার ভ্যান গাড়িতে করে গোদাগাড়ী থানার একটি জঙ্গলের পূর্বকোণে নিয়ে যায়। পরবর্তীতে আসামি ভিকটিমের স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং পড়নের জামা ও পায়জামা খুলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিম ভয়ে ও ব্যথায় চিৎকার করলে আসামি ভিকটিমের মুখে গামছা চেপে ধরে এবং এই ঘটনার কথা যদি সে কাউকে বলে তাহলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে আসামি ভিকটিমকে ললিপপ খাওয়ার জন্য ১০ টাকা দেয় এবং তার ভ্যান গাড়িতে করে ভিকটিমকে বাড়ির পাশে রাস্তায় নামিয়ে দেয়। সেই সময় ভিকটিম রাস্তায় বাবাকে দেখতে পেয়ে দৌড়ে চলে যায় এবং ঘটনার কথা খুলে বলে। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর খাইরুলের হোটেলের সামনে অপারেশন পরিচালনা করে তুষারকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীকে ধর্ষণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে সত্যতা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ধর্ষণ মামলা মূলে হস্তান্তর করা হয়েছে ।

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: