আজ- , ,

সারাদেশে চলবে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে গাজীপুরসহ সারাদেশে চলবে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু।

অপারেশন ডেভিল হান্ট’র ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
08 February 2025

সারাদেশে চলবে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’

www.prokashkal.com |
/Prokashkal