আজ- বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে গাঁজাসহ নারী গ্রেফতার

by Prokash Kal
৫৪৬ views

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলার গোদাগাড়ীতে বসতবাড়িতে গাঁজা বিক্রয়কালীন এক মহিলা মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (২৮ এপ্রিল) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চৌদুয়ার নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় বসতবাড়ী তল্লাশী করে ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামী মোছাঃ তাজেলা বেওয়া (৫৮) জেলার গোদাগাড়ী থানার মৃত মতিউর রহমানের স্ত্রী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানায়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: