আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে গাঁজা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৩

by Prokash Kal
২০০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বেলপুকুর ও কর্ণহার থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫২০ গ্রাম গাঁজা ও ৮ লিটার দেশী চোলাইমদসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপুকুর ও কর্ণহার থানা পুলিশ।

আরএমপি বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকার মৃত নুরুল হকের ছেলে মো: আরফান আলী (৪০) ও কর্ণহার থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন কর্ণহার থানার সাহাপুর এলাকার মৃত মনতাজ আলীর ছেলে মো: মজিজুল ইসলাম (৬৫) ও একই এলাকার মৃত মাহমুদের ছেলে মো: মফিজ (৫০)।

গতকাল সোমবার (৭ এপ্রিল) রাতে আরএমপির বেলপুকুর থানা পুলিশের একটি টিম রাত সাড়ে ১১ টায় বেলপুকুর থানায় অভিযান পরিচালনা করে আসামি আরফান আলীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে কর্ণহার থানা পুলিশ রাত সাড়ে ৭ টায় অভিযান পরিচালনা করে কর্ণহার থানার শিশাপাড়া এলাকা থেকে আসামি মজিজুল ইসলাম ও মফিজকে ৮ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেলপুকুর ও কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: