আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে “জননেতা আতাউর রহমান ট্রাস্ট” এর উদ্বোধন 

by Prokash Kal
৯৪ views

নিজস্ব প্রতিবেদক:

অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে রাজশাহীতে “জননেতা আতাউর রহমান ট্রাস্ট” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে ট্রাস্টটির উদ্বোধন ঘোষণা করেন ট্রাস্টটির প্রতিষ্ঠাতা ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে সাইদুর রহমান বলেন, গরিব-দুঃখী, অসহায় পরিবার এবং তাদের সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা ব্যয়ের সহায়তায় কাজ করবে এই ট্রাস্ট।

তিনি আরও বলেন, তার নানা জননেতা মাদারবক্স ছিলেন অবিভক্ত বাংলার আইন পরিষদের সদস্য ও রাজশাহী পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজশাহী মেডিকেল স্কুল, রাজশাহী হোমিওপ্যাথিক কলেজ, গার্লস স্কুল, কোর্ট অ্যাকাডেমি, হাই স্কুল, মুসলিম উচ্চ বিদ্যালয় সহ ২০ থেকে ৩০ টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি।

প্রেসক্লাব সভাপতি বলেন, তার পিতা জননেতা আতাউর রহমান এদেশে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন এছাড়াও ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মা মনোয়ার রহমান ভাষা আন্দোলন, নারী মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি রাজশাহীতে মহিলা শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে ১০ হাজার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা বলেন, তার পরিবার দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। পরিবারের সেই আদর্শ ধারণ করেই আমার সকল সম্পদ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যবহারের উদ্দেশ্যে এই ট্রাস্ট গঠন করেছি। এই ট্রাস্ট শুধু রাজশাহীতেই নয়, সারাদেশে নতুন ধারা সৃষ্টি করবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান আফরোজি রহমান খেলনা, সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, কোষাধ্যক্ষ আল আমিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, কবি আরিফুল হক কুমার, সালাউদ্দিন মিন্টু, আব্দুল হাকিম রাজা, জামিল হোসেন জনি ও আশিকুল ইসলাম।

এছাড়াও উপদেষ্টা কাজী নকীব উদ্দিন, সরকার শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: