আজ- সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

by Prokash Kal
১২ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ।

গ্রেপ্তারকৃত মো: সোহান উদ্দিন (২০) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সুচরন ( মীরপাড়া) গ্রামের মো: বেলাল উদ্দিনের ছেলে ।

রোববার (১৪ জুন) রাত আনুমানিক ৯ টার দিকে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে সোহানকে আটক করা হয়। এসময় সোহানের দেহ তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: