আজ- , ,

রাজশাহীতে পুলিশকে এ্যাসল্ট, আসামি ছিনতাই এর ঘটনায় আরও একজন গ্রেফতার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় পুলিশকে এ্যাসল্ট, আসামি ছিনতাই ও গণপিটুনিতে হত্যার চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি মো. সাগর প্রামাণিককে নওগাঁর আত্রাই থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার, (১৮ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ৪ এপ্রিল রনশিবাড়ী গ্রামে রাজ্জাক প্রামাণিক হত্যাকাণ্ডের পর মূল আসামিকে ধরে পুলিশ হেফাজতে নেওয়ার সময় প্রায় হাজারো লোক পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে।

ঘটনার পর মামলা হয় এবং র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় এরই মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক সাগরকে আটক করে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
19 November 2025

রাজশাহীতে পুলিশকে এ্যাসল্ট, আসামি ছিনতাই এর ঘটনায় আরও একজন গ্রেফতার

www.prokashkal.com |
/Prokashkal