আজ- বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে প্রাইভেটকারে গাঁজা পাচারের সময় গ্রেপ্তার ২

by Prokash Kal
৫৪৪ views

নিজস্ব প্রতিবেদক :
প্রাইভেটকারে করে এক মণ গাঁজা পাচারের সময় রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল সোমবার ভোররাতে জেলার পুঠিয়া উপজেলার কাঠালপাড়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে এই গাঁজার চালান ধরে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি জাগলাটারি গ্রামের মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের ফারুক উদ্দিন শাহ (৪৫)।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানায়।

র‌্যাব জানায়, কুড়িগ্রাম থেকে তারা ৪০ কেজি ওজনের ওই গাঁজার চালানটি রাজশাহী এনেছিলেন। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: