আজ- , ,

রাজশাহীতে বিস্ফোরক মামলার গ্রেপ্তার ১৪

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জেলার বাঘা থানার রুস্তমপুরের মো: মোস্তাক আহম্মেদের ছেলে মো: আল আমিন জয় (২৬), কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত জুব্বার আলীর ছেলে মো: আনারুল হক (৪৫), একই থানার মাসকাটাদিঘী গ্রামের মো: আকতার হোসেনের ছেলে মো: আতিকুর রহমান (২৬), বেলপুকুর থানার মাহেন্দ্রা কোনপাড়ার মৃত মোজাহার প্রামানিকের ছেলে মো: মজিবর রহমান (৬০), শাহমখদুম থানার ভারালীপাড়ার মো: ইসমাইল হোসেনের ছেলে মো: রবিউল ইসলাম রবিন (২৯),

পবা থানার মদনহাটি গ্রামের মো: আজহার আলীর ছেলে মো: আলমগীর হোসেন (৩৫), কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া পুরানপাড়ার মো: আ: গফুর আলীর ছেলে মো: রাকিব হোসেন (৩০), বোয়ালিয়া থানার কেদুর মোড়ের এনামুলের ছেলে মো: সজিব (২২), একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো: সাব্বির হোসেন আলিফ (২৩), কেদুর মোড় নদীর ধারের আফজালের ছেলে মো: এনামুল (৩৯), সাহাজীপাড়ার মৃত সোহেল রানার ছেলে মো: তানজিদ ইসলাম সোহান (২৩), শাহমখদুম থানার পবা পাড়ার মৃত নসুমুদ্দিনের ছেলে মো: শহীদুল ইসলাম পচা (৫০), বোয়ালিয়া থানার রানীনগর হিন্দু পাড়ার মৃত বিমল কুমার সরকারের ছেলে বিপুল কুমার সরকার (৪৬), কর্ণহার থানার সায়েরপুকুর গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: তাসনিমুল নাঈম (২৭)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
11 November 2024

রাজশাহীতে বিস্ফোরক মামলার গ্রেপ্তার ১৪

www.prokashkal.com |
/Prokashkal