আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ২৪

by Prokash Kal
২৪১ views

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৪ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ১৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী মো: এশারুল ইসলাম(৩৮)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত এনামুলের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: