আজ- , ,

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার নিমতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, একই গ্রামের মো. কামালের ছেলে মো. ইশরাক (৩২) ও মো. মাজেদ আলীর ছেলে মো. জাহিদ হাসান (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা ব্যানারসহ একটি ঝটিকা মিছিল বের করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় তাঁরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন। স্থানীয় লোকজন ও মামলার বাদী মিছিলে বাধা দিলে তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে বাদীকে মারধরের উদ্দেশ্যে অভিযুক্তরা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মামলাটি তদন্ত করতে গিয়ে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য ও গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের শনাক্ত করে পুলিশ। পরে নিমতলী এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
12 November 2026

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal