আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ১২ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ

by Prokash Kal
৬০৮ views

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-১ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-৪ জনকে আটক করে।

যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬.৮৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: