আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

by Prokash Kal
২৬০ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর পবা থানার তেঘর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে মো: সোহেল রানা (৩৭) ও রাজশাহী জেলার তানোর থানার আকসা এলাকার মো: আবদুল সরকারের ছেলে মো: উজ্জল সরকার (৪২)।

শুক্রবার (৪ এপ্রিল) বিকালে আরএমপির কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানার এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তাঁর নেতৃত্বাধীন টিম অভিযান পরিচালনা করে আসামি সোহেল ও উজ্জ্বলকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: