আজ- শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৮

by Prokash Kal
২৭১ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়ার মো: আবুল হোসেন ওরফে হোসেন আলীর ছেলে ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক জয়েন সেক্রেটারী মো: রাসেল আলী (৩৫),বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকার মৃত ইসাহাক শেখের ছেলে মো: রাজীব শেখ (২৭), একই থানার হেতেমখাঁ সবজি পাড়ার মো: মুক্তার উদ্দিন সরকার ওরফে ইলুর ছেলে মো: তানভীর ইসলাম ওরফে ইসতি (২৮) ও জেলার পুটিয়া থানার বিড়ালদহ এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে মো: ওয়াজেদ আরী মন্ডল (৫৩)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: