
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৪ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য অপরাধে ৭ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার রেলগেট এলাকার আলতাফ হোসেনের ছেলে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ ওপেন শাইন শাখা, রাজশাহীর সাবেক সম্পাদক মো: আকতার আলী (৩৭) ও দামকুড়া থানার গহমাবোনা এলাকার মৃত জামাল মন্ডলের ছেলে আওয়ামীলীগ কর্মী আরমী শাহীন ওরফে মো: ইসমাইল হোসেন (৫৫)।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
