আজ- বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে ছাত্রদলের উদ্যোগে সেহরি বিতরণ

by Prokash Kal
২৩৪ views

নিজস্ব প্রতিবেদক:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে সেহরি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোররাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সহ-সভাপতি শরিফ মাহমুদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও এতেকাফরত মুসল্লিদের মাঝে সেহরি বিতরণ করা হয়।

পবিত্র রমজান মাসে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে সেহরির আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থী ছাড়াও কেন্দ্রীয় মসজিদে এতেকাফে থাকা মুসল্লিদের মধ্যে সেহরি পৌঁছে দেওয়া হয়।

খাবার প্রয়োজনের অতিরিক্ত হওয়ায় সেগুলো নষ্ট না করে নগরীর অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়। আয়োজকরা পরে নগরীর রেলস্টেশন, বাস টার্মিনাল ও ফুটপাতে অবস্থানরত দুস্থ মানুষের কাছে গিয়ে খাবার পৌঁছে দেন।

কর্মসূচি শেষে ছাত্রদল নেতা শরিফ মাহমুদ বলেন, রমজানের এই পবিত্র সময়ে সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: