আজ- শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫ সিরিজের নবীন শিক্ষার্থীদের মাঝে মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের হাতে কার্ড তুলে দেন মেকানিকাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহবুবুল আলম।

রুয়েটের ১৪টি বিভাগের ২০২৫ সিরিজের ১ হাজার ২৩৫ জন নবীন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এই কার্ড দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির প্রায় ৪০ হাজার মুদ্রিত বই ব্যবহারের পাশাপাশি বিভিন্ন ই-বুক, জার্নাল, কনফারেন্স, ম্যাগাজিন ও IEEE-এর বিভিন্ন অনলাইন রিসোর্স ব্যবহারের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এসব শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাপশন: নবীন শিক্ষার্থীদের হাতে লাইব্রেরি কার্ড তুলে দিচ্ছেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

You may also like

Leave a Comment

শিরোনাম: