আজ- বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাত শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত হয়েছেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০১৯ থেকে ২০২১ সালে করা আবেদন যাচাই-বাছাই শেষে মোট ৪৬৯ জন শিক্ষার্থীকে এ স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে।

মনোনীত রুয়েটের সাত শিক্ষার্থীর মধ্যে ২০১৯ সালের জন্য তিনজন, ২০২০ সালের জন্য একজন এবং ২০২১ সালের জন্য তিনজন রয়েছেন।

২০১৯ সালের জন্য মনোনীত তিন শিক্ষার্থী হলেন—রুয়েটের পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম, যন্ত্রকৌশল বিভাগের মিফতাহুল মবিন চৌধুরী এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মহিউদ্দিন আহমেদ।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী তামান্না সুলতানা স্বর্ণা।

এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত তিন শিক্ষার্থী হলেন—মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহিনুর আলম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. মাইনুল ইসলাম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জাহিদ হাসান।

রুয়েটের সাত শিক্ষার্থীর এ অর্জনে তাদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি রুয়েট পরিবারের পক্ষ থেকে মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: