আজ- বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েট পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

by Prokash Kal
১০৬ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তিনি রুয়েট পরিদর্শন করেন।

এ সময় তিনি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। উপাচার্যের দপ্তরে উপস্থিত হলে মনোজ কুমারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন রুয়েটের সকল অনুষদের ডিন, আইসিটি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকবৃন্দ।

আলাপকালে উপাচার্য সহকারী হাই কমিশনারকে রুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং উভয় দেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সহকারী হাইকমিশনার তাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) শিক্ষা ও গবেষণা কার্যক্রমের দিকগুলো তুলে ধরেন এবং বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। তিনি জানান, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে পারস্পরিক সহযোগীতার কোন বিকল্প নেই।

You may also like

Leave a Comment

শিরোনাম: