আজ- , ,

শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে ৭ জন উপ-সচিবের পরিদর্শন 

by Prokash Kal

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি: 

শাহজাদপুরের ঐতিহ্যবাহী রংধনু মডেল স্কুল পরিদর্শন করলেন। শাহজাদপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাটোর ও রাজশাহীর সাবেক জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ। বর্তমানে তিনি স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিটের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তরের উপ-সচিব মোঃ আনিসুর রহমান, বিসিএস প্রশাসন একাডেমীর পরিচালক মোঃ গোলাম মাওলা, ভুমি মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আব্দুল লতিফ, ও জাতীয় জাদুঘরের পরিচালক উপ-সচিব মোঃ সাদেকুল ইসলাম , রাজ্জাকুল ইসলাম, উপ সচিব বাণিজ্য মন্ত্রণালয়,সাখাওয়াত হোসেন উপ সচিব বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস,জনপ্রশাসন মন্ত্রণালয় প্রমুখ।

আজ শনিবার (১৪ই নভেম্বর) দুপুর ১২টায় জনাব শামীম আহমেদের নেতৃত্বে অতিথিরা রংধনু মডেল স্কুল ক্যাম্পাসে পৌঁছলে তাদের ফুলের গুচ্ছ দিয়ে অভ্যার্থনা জানান অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন ও শিক্ষার্থীরা।

পরে রংধনু মডেল স্কুলের বিভিন্ন শ্রেণী কক্ষ পরিদর্শন করেন অতিথিরা, মোঃ শামীম আহমেদ ও অতিথিরা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সাথে গল্পে মেতে ওঠেন এবং তাদের বিভিন্ন নৈপুণ্যের খোঁজ নেন।

পরিদর্শন শেষে রংধনু মডেল স্কুলের মিলনায়তনে শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় অতিথিরা রংধনু মডেল স্কুলের শিক্ষা ব্যবস্থার ভূষি প্রশংসা করেন। তারা আধুনিক শিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হ‌ওয়ার উপর গুরুত্বারোপ করেন।

এরপর অতিথিদের সামনে শিক্ষার্থীরা ইংলিশে লেকচার, গজল, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। সবশেষে রংধনু মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অতিথিরা ফটোসেশনে অংশ নেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
15 November 2026

শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে ৭ জন উপ-সচিবের পরিদর্শন 

www.prokashkal.com |
/Prokashkal