আজ- বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শাহজাদপুর উপজেলা শাখার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালিটি বের হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কে এম তারিকুল ইসলাম চৌধুরী (সাকিক) ও সদস্য সচিব খন্দকার মাসুদ রানা’র নেতৃত্বে র‌্যালিটি মনিরামপুর বাজার প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কে এম খন্দকার মাসুদ রানা পৌর যুগ্ম আহ্বায়ক নাদিম ইসলাম, শহীদুল ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যদলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কে এম তারিকুল ইসলাম (সাকিক) চৌধুরী বক্তব্য রাখেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

সবশেষে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: