আজ- সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবায় গুরুত্বারোপ: আরএমপি কমিশনার 

by Prokash Kal
১০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রমকে আরও জনমুখী, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনে তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় রোববার (১৯ জুলাই) সকাল ৮টায় আরএমপি পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। পরে তিনি প্যারেড পরিদর্শন করে সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার সদস্যদের উদ্দেশে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের দোরগোড়ায় দ্রুত, মানবিক ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করাই হতে হবে প্রতিটি সদস্যের প্রধান দায়িত্ব। তিনি সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি পুলিশ সদস্যদের শারীরিক সুস্থতা ও ফিটনেস বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যসচেতন জীবনযাপনের মাধ্যমে কর্মক্ষমতা ধরে রেখে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরএমপির কর্মকর্তা ও সদস্যদের মতে, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নেতৃত্বে বাহিনীতে শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে। নিয়মিত প্যারেড, ব্রিফিং ও তদারকির মাধ্যমে সদস্যদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: