আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

by Prokash Kal

 এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মো. নুর ইসলাম (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম দক্ষিণ কদমতলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম দুপুরে নৌকায় করে নদীতে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার নৌকা থেকে ধোঁয়া বের হতে দেখেন আশপাশে থাকা অন্যান্য জেলেরা। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ট্রলারযোগে হরিনগর বাজারে নিয়ে যান।

হরিনগর বাজারের গ্রাম্য চিকিৎসক শিবপদ মণ্ডল তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তিনি জানান, বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: